/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্ফী জাভেদ!

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক: হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্ফী জাভেদ। স্যালাইন চলছে। মুখ-চোখে ক্লান্তির ছাপ। সেই ছবি প্রকাশ্যে আসতেই চিন্তা প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। এই খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নেন ঊর্ফী। তিনি লেখেন, ‘‘বছরে এক বার হাসপাতালে ভর্তি তো হতেই হবে।”

একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ঊর্ফী। পিছনে চলছে ‘ইতনি শক্তি হমে দে না দাতা’ গানটি। সঙ্গে অভিনেত্রী জানান, অপারেশন থিয়েটারে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতা। জানিয়েছেন, তাঁর মজা হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল?

এখনও পর্যন্ত ঊর্ফী বা তাঁর টিমের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে তাঁর ঠিক কী হয়েছে, কিংবা হাসপাতালে ভর্তির কারণই বা কী, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

এর আগেও নিজের স্বাস্থ্য নিয়ে সমাজমাধ্যমে কথা বলেছেন ঊর্ফী। ২০২৪ সালের জানুয়ারিতে হাসপাতালের শয্যায় অক্সিজেনের মুখোশ পরা একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। ছবির সঙ্গে লিখেছিলেন, “২০২৪ শুরু করলাম ধমাকা দিয়ে।” যদিও পরে সেই পোস্ট মুছে দেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার কারণও জানাননি।

এ দিকে, চলতি বছরের জুনে প্রায় দেড় বছর আগে হওয়া মুখের তীব্র ফোলা নিয়েও মুখ খুলেছিলেন তিনি। সেই সময় অনেকেই দাবি করেছিলেন, সৌন্দর্যবর্ধক ফিলার ব্যবহারের কারণেই তাঁর মুখ ফুলে গিয়েছিল। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে ঊর্ফী জানিয়েছিলেন, ফিলার নয়, বরং অ্যালার্জি, মানসিক চাপ এবং শরীরে স্ট্রেস হরমোনের (কর্টিসল) মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে এই সমস্যা তৈরি হয়েছিল।

ঊর্ফী আরও জানিয়েছিলেন, তিনি বিড়ালের প্রতি অ্যালার্জিক। অথচ তাঁর বাড়িতে রয়েছে তিনটি পোষ্য বিড়াল। এখন হাসপাতালের ছবি প্রকাশের পর অনুরাগীদের একটাই প্রশ্ন— এ বার কী হয়েছে? তাঁর তরফে স্পষ্ট কোনও তথ্য না আসা পর্যন্ত অবশ্য বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্ফী জাভেদ!

আপডেটের সময় : ০২:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬