ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

হাসিনার বক্তব্য ‘সমর্থন করে না’ ভারত, যা জানালেন জয়সওয়াল

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। একইসঙ্গে সেখানে তার কোনো বক্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না।

শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে সেখানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।

শেখ হাসিনার ৫ আগস্টের সংবাদ সম্মেলনটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ ছিল বলেও জানান তিনি।

দিল্লিতে পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে সরাসরি সংলাপের তীব্র ক্ষোভ প্রকাশ করে সেদিনই (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, দিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশের রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে ‘বিষোদ্গারমূলক বক্তব্য’ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছিল, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে সম্ভাব্য প্রভাব নিয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল।

যেদিন বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার এ ধরনের উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি ‘গুরুতর অপমান’।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাসিনার বক্তব্য ‘সমর্থন করে না’ ভারত, যা জানালেন জয়সওয়াল

আপডেট সময় ০৭:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬