ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ফের বাড়তে পারে বৃষ্টি

আইএনবি ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরে সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে বাড়তে পারে বৃষ্টি বলে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় বুধবার (১৫ জুলাই) সকালে এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকালেই সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সকাল ১০টার দিকে স্পষ্ট হয়েছে। তবে লঘুচাপ সৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে টানা বৃষ্টি শুরু হয় না। সাধারণত কিছু সময় পর এর প্রভাব দেখা দেয়। সে হিসেবে বৃহস্পতিবার বা এরপর থেকে বৃষ্টি শুরু হতে পারে।

তিনি বলেন, এ দফার বৃষ্টিপাত গত সপ্তাহের মতো তীব্র হওয়ার সম্ভাবনা নেই। রাজধানীতে বুধবার সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকালের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ভারি বর্ষণের সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের ৫ জুলাই সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রথমে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হলেও পরে তা সিলেটসহ প্রায় সারা দেশে ছড়িয়ে পড়ে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ফের বাড়তে পারে বৃষ্টি

আপডেট সময় ০১:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬