ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত (ভিডিও )

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় অত্র কলেজের প্রধান ফটক থেকে বৈশাখী শোভাযাত্রাটি বের হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কলেজ ক্যাম্পাসে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

কলেজের প্রভাষক মন্ডলী,গভর্নিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষার্থী, কলেজের অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে বিশাল শোভাযাত্রাটি রাস্তার দুপাশের উৎসুক জনতার বেশ নজর কাড়ে।

শোভাযাত্রা শেষে বেলা বারোটায় কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ।

নবীনগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ব্যারিস্টার জাকির আহম্মদ তার বক্তব্যে বলেন, আমার জীবনের সবকিছুর উর্ধ্বে এই কলেজটি। কলেজটিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো ফলাফল করতে হলে তোমাদেরকে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। গুরুজন, শিক্ষকসহ পিতা-মাতাকে সম্মান করতে হবে। তোমাদেরকে শিক্ষার পাশাপাশি একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ভালো শিক্ষার পাশাপাশি তোমাদেরকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এই সময় ব্যারিস্টার জাকির আহাম্মদ সকলের প্রতি আহবান করে জানান করে বলেন, কলেজটিকে যেনো কোনও রাজনৈতিক মানদণ্ডে পরিমাপ না কো হয় ।

নবীনগরের শিক্ষার মানোন্নয়নে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাতমোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুন্সী এনামুল হক,ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম,ডাঃ মহিউদ্দিন মহিন,রূপালী ব্যাংকের ম্যানেজার আরিফ সরকার,আব্দুল্লাহ আল মামুন,জনাব হারুনুর রশীদ, সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেন,মোখলেছুর রহমান মেম্বার,মকবুল হোসেন মেম্বার,রফিকুল ইসলাম মেম্বার,ফিরুজ মিয়া মেম্বার,রেফারি আরিফ সরকার,গোলাম মুর্শেদ প্রমূখ।

এছাড়াও বৈশাখী সাজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিবেশন করেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। এবং জাতিয় সঙ্গিত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত (ভিডিও )

আপডেট সময় ০৫:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬