ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই!

যশোর প্রতিনিধি: যশোরের বুধবার (১ এপ্রিল) গভীর রাতে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে ছিল যদিও পরে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ সময় এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন।

জানা যায়, তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে উক্ত এলাকায় অভিযান চালায় তারা। গ্রেপ্তারের পর স্থানীয় একটি মসজিদের মাইকে ‘পুলিশ আসামিকে মেরে ফেলেছে’ এমন মিথ্যা ঘোষণা দেওয়া হয়। এরপর মুহূর্তেই ৫০ থেকে ৬০ জন লোক জড়ো হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় উপ-পরিদর্শক আসমত আলী,কন্সটেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহ আহত হন। আহত কনস্টেবল শহিদুল ইসলাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গভীর রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। আটকের পর আসামি নিজেই মাথা দিয়ে আঘাত করে। পরে লোকজন এসে লাঠিসোটা দিয়ে মারধর করে তাকে ছিনিয়ে নেয়। আজ (২ এপ্রিল) দুপুরে যশোর কেশবপুর ও খুলনার ডুমুরিয়া উপজেলার সীমান্ত এলাকা ঘোষরা বিল থেকে পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই!

আপডেট সময় ১০:২৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬