ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চলন্ত একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় রোগীসহ চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ওভার ব্রিজ এলাকায় মাওয়ামুখী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়।

অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালকের উপস্থিত বুদ্ধি ও যাত্রীদের সচেতনতায় রোগীসহ মোট চারজন দ্রুত গাড়ি থেকে নেমে যান। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটির গ্যাসলাইনের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ নির্ণয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন

আপডেট সময় ১২:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬