ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ভোলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন, যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজান গ্রুপের মধ্যে শশীগঞ্জ দক্ষিণ বাজার হাসপাতালের সামনে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটন বলেন, ২০১৭ সালে আওয়ামী লীগ ক্যাডাররা আমার দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। আমাকে মারপিট করে উলঙ্গ করে ফেলে সন্ত্রাসীরা।

পরে ২০১৮ সালে স্লুইজগেটের ঘাটে সাবেক শহর যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ তালুকদারে তালুকদার মার্কেটে একটি দোকান নিই। ২০১৯ সালে বিস্ফোরক আইনের মামলার হাজিরা দিতে যাওয়ার সময় দোকনের চাবি সবুজ তালুকদারের কাছে গচ্ছিত রেখে যাই। আদালত আমাকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠালে আমি এক মাসেরও বেশি সময় জেল খাটি। ফিরে এসে দেখি, আমার দোকানের মালামাল সবুজ ও তার ভাই রিয়াজ মিলে লুট করে নিয়ে গেছে।

পরে গতবছরের ৫ আগস্টের পরে আমি আমার পাওনা বুঝে নিতে যাই। কিন্তু যুবদলের নেতার নেতৃত্বে গিয়াস ও মিজান প্রতিবন্ধকতা তৈরি করায় সবুজের কাছ থেকে মালামাল বুঝে নিতে পারিনি।

আজ সবুজ তালুদারকে ধরতে শশীগঞ্জ বাজারের দক্ষিণ মাথায় গেলে গিয়াস ও মিজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে।

এদিকে যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার জানান, মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেন লিটন দক্ষিণ বাজারের ব্যবসায়ীদের গালিগালাজ করে মারপিট করে। এসময় রুবেল বাধা দিলে তারা রুবেলকে মারপিট করে।

এতে দক্ষিণ বাজারের লোকজন তাদের প্রতিহত করলে সংঘর্ষ হয়। এতে আমাদের রুবেল, ইলিয়াছ ও আবু সাইদসহ কয়েকজন আহত হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মারামারির ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

ভোলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় ০১:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬