ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না, প্রয়োজনে হরতাল’

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদ এবং লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের বড়পোল মোড়ে এ কর্মসূচি শুরু হয়। এ সময় ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘এক হও লড়াই কর দুনিয়ার মজদুর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান স্কপের নেতারা।

বক্তারা বলেন, বন্দর আমাদের লাইফ লাইন। এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা। জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না। ধারাবাহিক আন্দোলন করছে স্কপ। প্রয়োজনে হরতাল দেওয়া হবে। বন্দরের স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার চুক্তি করার অধিকার নেই এ সরকারের। সরকারের কাজ নির্বাচন, দ্রুত নির্বাচন দেন।

শ্রমিক নেতা খোরশেদ আলম বলেন, বন্দরের এনসিটি লাভজনক প্রতিষ্ঠান। কোনো রাষ্ট্র লাভজনক স্থাপনা ইজারা দেয় না। এনসিটি ইজারার উদ্যোগের তীব্র নিন্দা জানাই। আমাদের লড়াই করে প্রতিহত করতে হবে। দেশকে বিক্রি করতে দেব না, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

‘জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না, প্রয়োজনে হরতাল’

আপডেট সময় ০৬:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫