ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

থানায় ঢুকে পুলিশকে ‘হুমকি’, জামায়াত নেতা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা, ওসিকে কৈফিয়ত তলব, মারমুখী আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ( ৬ আগস্ট) সকালে যশোর শহর থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন।

গ্রেপ্তার আইনজীবী ওজিউর রহমান জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি।

মামলার বাদী কেশবপুর থানার এস আই মোকলেছুর রহমান জানান, গত ৪ আগস্ট রাতে কেশবপুর থানা অভ্যন্তরে প্রবেশ করে তার চাচাতো ভাই লক্ষীনাথকাঠি গ্রামের শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পুলিশকে হুমকি দেন অ্যাডভোকেট ওজিউর রহমান।

এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইমুন হাসান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও হুমকির ঘটনায় অ্যাডভোকেট ওজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

থানায় ঢুকে পুলিশকে ‘হুমকি’, জামায়াত নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫