/* */
Dhaka , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ১ দিনে গুড়িয়ে দেওয়া হলো ৯ ইটভাটা, ৪৪ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে রোববার (২৭ এপ্রিল) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি ইটভাটা সম্পূর্ণ এবং ৮ টি আংশিক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের অভিযানে মোট ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় উল্লাপাড়ার মেসার্স নিও ব্রিকসের চিমনি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার দায়ে আরও ৮টি ইটভাটার কিলন ভাঙ্গা হয়েছে এবং সবগুলোর বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় উল্লাপাড়ার মেসার্স আসল ব্রিকস, সুফিয়া ব্রিকস, ও এফএনএফ ব্রিকস ৬ লাখ টাকা করে এবং শাহজাদপুরের এমআরএম ব্রিকস ও এবিএম ব্রিকসকে ৬ লাখ টাকা করে, এমএমএইচ-১, এমএমএইচ-২ ব্রিকসকে ৫ লাখ টাকা করে ও মেসার্স এসআরএম ব্রিকসকে ৪ লাখ মোট ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

সিরাজগঞ্জে ১ দিনে গুড়িয়ে দেওয়া হলো ৯ ইটভাটা, ৪৪ লাখ টাকা জরিমানা

আপডেটের সময় : ০৬:৪৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫