ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

ধূমপান নিয়ে বিবাদ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ ও ১১নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে ধূমপান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, পৌর এলাকার রান্ধুনীমুড়া ডিগ্রি কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকেলে ধূমপান করা নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মাঝে কথাকাটাটি হয়। এ বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এদের মধ্যে হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ, রাব্বিসহ আরো বেশ কয়েকজন ছিলো।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

ধূমপান নিয়ে বিবাদ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

আপডেট সময় ০৬:৩৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫