ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টা-ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন আহত হয়।

মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে মালেক মিয়া ও ইউসুফ মিয়ার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বিকেলে চাপরতলা গ্রামে ১০ থেকে ১৫ জন ছেলে ফুটবল খেলা খেলছিল। খেলার সময় ফুটবলটি পার্শ্ববর্তী মসজিদের অজুখানার ভিতরে পড়ে একটি পানির ট্যাপ ভেঙ্গে যায়। এ সময় ইউসুফ ক্ষুব্ধ হয়ে মালেকের ভাগিনাকে ফুটবল খেলতে বারণ করে ধমক দিয়ে চড় থাপ্পড় দেয়। পরে মালেকের লোকজন এসে ইউসুফের লোকজনদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগতব্যবস্থা নেয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ০৬:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫