ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

দিনাজপুর প্রতিনিধি:বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করা হয়।

বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক ভারতের ৭৯ ব্যাটালিয়নের এসি রহিত সর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুল দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা যেমন তাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি, তেমনি তারাও আমাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এতে দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় ও সৌহার্দপূর্ণ হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

আপডেট সময় ০৭:২০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫