ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ভ্যানযাত্রীদের গাছে বেঁধে ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত একটি ভ্যানের যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ঘটনাটি ঘটে। গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত ভ্যানের ৬-৭ জন যাত্রী বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। নজরপুর বাজারের কাছে পৌঁছালে ধারালো অস্ত্র নিয়ে ভ্যানটির গতিরোধ করে ৯-১০ জন। তারা ভ্যানটির যাত্রীদের রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে এলাকাবাসী।

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, ‍“খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “কিশোর গ্যাংয়ের কিছু সদস্য ছিনতাই করেছে।”

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

ভ্যানযাত্রীদের গাছে বেঁধে ছিনতাই

আপডেট সময় ০৯:১৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫