ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

তারাবির নামাজের ইমামতি নিয়ে সংঘর্ষে আহত ২

নাটোর প্রতিনিধি:নাটোরের সিংড়ায় গতকাল মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামে তারাবি নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালঘড়িয়া গ্রামের মো. ইয়াছিনের ছেলে ইসরাফিল হোসেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদ নির্মাণ কাজের জন্য মাদরাসায় তারাবি নামাজ আদায় করতেন মুসল্লিরা।

পরে ওই মুয়াজ্জিনের পেছনে তারাবির নামাজ আদায় করতে অস্বীকার করেন কিছু মুসল্লি। পরে তারা সুকানগাড়ি গ্রাম থেকে ইউনুস আলী নামে এক হুজুর নিয়ে এসে আলাদাভাবে খোলা স্থানে নামাজ আদায় করেন।

মুয়াজ্জিন ইসরাফিলের বাবা মো. ইয়াছিন প্রতিবাদ করলে একই গ্রামের রুহুল আমিন, কুরবান, মহব্বত, রানাসহ ৪/৫ জন ইয়াছিন ও হান্নান নামে অপর একজনকে মারপিট করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আহতরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি যায়।

সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো পক্ষই লিখিত অভিযোগ দেননি।’

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

তারাবির নামাজের ইমামতি নিয়ে সংঘর্ষে আহত ২

আপডেট সময় ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫