ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

তেঁতুলিয়ায় গভীর রাতে ডাকাতি, যৌথবাহিনীর অভিযানে আটক ৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গভীর রাতে সংঘটিত এক ডাকাতির ঘটনায় পালানোর সময় পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দ্রুত তৎপরতা এবং পুলিশের অভিযানেই তাদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।

শনিবার (২ মার্চ) রাত ১টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে একদল ডাকাত হামলা চালায়। তারা প্রাচীর টপকে প্রবেশ করে স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের ঘরের দরজা ভেঙ্গে অতর্কিত হামলা চালায়। ডাকাতরা গৃহকর্তা ও পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে রেখে আলমারির তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে।

রোববার (৩ মার্চ) ভোরে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর বাজার থেকে অভিযুক্তদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুরের মিঠাপুকুর থানার হরিপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪১)। দিনাজপুরের নবাবগঞ্জ থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা তহিদুল ইসলাম (৪০)। রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘী ফতেপুর মকিমপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫)। ফকিরপাড়া গ্রামের বাসিন্দা হাসানুর (৪০)। সানের হাট পালানো শাহপুর গ্রামের বাসিন্দা আয়নাল (৩৮)।

এছাড়া সন্দেহভাজন আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। যৌথবাহিনীর অভিযানে ডাকাতদলের পাঁচ সদস্য গ্রেপ্তার হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

তেঁতুলিয়ায় গভীর রাতে ডাকাতি, যৌথবাহিনীর অভিযানে আটক ৫

আপডেট সময় ০৬:২৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫