ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার (৭ ডিসেম্বর) ভোররাতে পুলিশ উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর তীরের এক পরিত্যক্ত ইটের ভাটায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—মো. মুছা মিয়া (৪৪), হুমায়ূন (৪৫), মো. হাশেম মিয়া (৪২)। মুছা মিয়া ও হুমায়ূন দূর্গাপুর ও হাশেম মিয়া বাহাদুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর দক্ষিণ পাড়ে একটি পরিত্যক্ত ইটা ভাটায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা তিনটি ছুরি, একটি চাপাতি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

আপডেট সময় ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪