ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

ছাতকে ট্রাক উল্টে অটোরিকশাকে চুরমার, প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ট্রাক উল্টে অটোরিকশাকে চাপা দিলে শিহাব উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক শিহাব উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি ট্রাক সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে পৌঁছামাত্র ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়। এ সময় চাপা পড়া অটোরিকশার ভেতরে থাকা তিনজনের দুজন বেরিয়ে আসতে সক্ষম হলেও শিহাব ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা উল্টে থাকা ট্রাক সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

পরে রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় জনতা মিলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান সড়কে দুর্ঘটনায় একজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

ছাতকে ট্রাক উল্টে অটোরিকশাকে চুরমার, প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৭:০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪