ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

আড়াই কোটি টাকার রিয়াল-দিরহামসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল ৮টায় জাকির হোসেন নামের এক যাত্রীকে প্লেনের ভেতর থেকে আড়াই কোটি টাকার রিয়াল-দিরহামসহ আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম। সে দুবাইগামী যাত্রী ছিল।

তার বর্তমান ঠিকানা- ১১/১ শিক্কাটুলি, বংশাল, ঢাকা জিপিও-১০০০, ঢাকা। স্থায়ী ঠিকানা- গ্রাম-রামগঞ্জ, পো: রামগঞ্জ, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।

তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট BS-343 যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তার কাছে ৭,৭০,০০০ সৌদি রিয়াল (প্রতি সৌদি রিয়াল ৩০ টাকা দরে ২,৩১,০০,০০০ টাকা) এবং ৪৬,০০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩,৮০,০০০ টাকা) পাওয়া যায়। যা ২,০৫,৭১৪ মার্কিন ডলারের সমতুল্য। বাংলাদেশি টাকায় ২,৪৪,৮০,০০০।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় ওই যাত্রীকে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে। উক্ত যাত্রী ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন এবং পাচারকার্যে জড়িত থাকেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

আড়াই কোটি টাকার রিয়াল-দিরহামসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক

আপডেট সময় ১১:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪