ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বকেয়া বেতনের দাবিতে সিজন্স ড্রেসেস লিমিটেড-এর শ্রমিকেরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় গাজীপুর মহানগরীর টঙ্গীর খাঁপাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা আন্দোলন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে না সরার কথা জানিয়েছেন শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সকাল সোয়া ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার কথা জানান তিনি।

বক্তব্যের জন্য সিজন্স ড্রেসেস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করে যোগাযোগ সম্ভব হয়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৬:১৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪