ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

সিলেটে জমা পড়েনি ৮৪ আগ্নেয়াস্ত্র

সিলেট প্রতিনিধি; সিলেট জেলায় রাজনৈতিক ব্যক্তিরা, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কাছে জমাযোগ্য লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের পরিমাণ ৫৪৪টি। এসব অস্ত্র জমা দিতে নির্দেশনা জারি করার পর এ পর্যন্ত ৪৬০টি অস্ত্র জমা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার মধ্যে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কথা থাকলেও এখনো ৮৪টি আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিলেট জমাযোগ্য অস্ত্র ৫৪৪টি। এরমধ্যে মেট্রো এলাকায় মোট অস্ত্র ১৯০টি এবং জেলায় ৩৫৪টি। এরমধ্যে পিস্তল ও রিভলবার ৫৪টির মধ্যে ২১টি জমা পড়েছে। অন্যান্য অস্ত্রগুলো বন্দুক ও অন্যান্য ক্যাটাগরির।

তিনি বলেন, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহানগর এলাকায় জমাযোগ্য ১৯৩টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এরমধ্যে ১৫৬টি জমা করা হয়েছে এবং ৩৬টি উদ্ধার করা হয়েছে। যারা অস্ত্র জমা দেননি, তাদের অভিযানে গ্রেপ্তার হলে অস্ত্র মামলার আসামি হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে অভিযান শুরু হবে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, বুধবার রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। এখনো কোনো গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার নেই।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

সিলেটে জমা পড়েনি ৮৪ আগ্নেয়াস্ত্র

আপডেট সময় ০২:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪