ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজি গ্যাসের দাম ১৪১ টাকা বেড়েছে

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ৯৯৯ টাকা থেকে ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

আজ সন্ধ্যা থেকে নতুন এ মূল্য কার্যকর হবে। গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৭৪ টাকা থেকে কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সে সময় দাম কমানো হয়েছিল ৭৫ টাকা।

ঘোষণায় বলা হয়েছে,বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫২ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এনএ/জেডএইচ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এলপিজি গ্যাসের দাম ১৪১ টাকা বেড়েছে

আপডেট সময় ১০:০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩