ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড-বিস্ফোরণ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় একটি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬ জন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানের একটি গ্যাস স্টেশনে আগুন লেগে তিন শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক জরুরি স্বাস্থ্যকর্মীদের বরাতে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে দাগেস্তানি রাজধানী মাখাচকালাতে হাইওয়ের রাস্তার পাশে একটি অটো মেরামতের দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর বিস্ফোরণ হলে সেই আগুন কাছাকাছি একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। আর এর জেরেই হতাহতের ওই ঘটনা ঘটে।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে একটি একতলা ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে যুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে।’

রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাত দিয়ে বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দাগেস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। রাশিয়ান জরুরি পরিষেবার একটি বিবৃতি উদ্ধৃত করে রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, ৬০০ বর্গ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড-বিস্ফোরণ, নিহত ২৫

আপডেট সময় ০৫:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩