/* */
Dhaka , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে ছাত্রলীগের স্লোগান, আটক ৬

শরীয়তপুর প্রতিনিধি: ফরিদপুরের অন্তত তিনটি স্থানে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এসময় স্লোগান দেয় তারা। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মাস্ক পরে কয়েকজন ছাত্রলীগ কর্মী এই কর্মসূচি পালন করেন।

এ ঘটনায় আটকরা হলেন- কাউসার ফকির (২৮), মামুন খান (২৬) ,আবদুল মান্নান বেপারী (২৩) ও মুন্না খান (২৫)। বিলাসপুর থেকে আটক ব্যক্তিরা হলেন শামীম মাদবর (২৮) ও আসাদ মুন্সি (১৮)। সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, বিলাসপুরের মুন্সিকান্দি এলাকায় রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েকজন ছাত্রলীগ কর্মী একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেয়। পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে, অন্যরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে ছাত্রলীগের স্লোগান, আটক ৬

আপডেটের সময় : ০৯:২২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫