ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকোর মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ওই বাসের ১৬ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান। অন্যজন ভেনেজুয়েলার নাগরিক। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন।

মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

আইএনএম বলেছে, মেক্সিকোর মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫২ জন আরোহী ছিল। তাদের মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

পৃথক এক বিবৃতিতে মেক্সিকোর পুয়েবলা প্রদেশের কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে একটি ট্রেলারের সাথে বাসটির সংঘর্ষ হয় এবং এতে ১৬ জন নিহত হন। এছাড়া আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আইএনএম এর তথ্যানুসারে, আহতদের মধ্যে নয়জন ভেনিজুয়েলার নাগরিক এবং তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মরদেহ ভেনেজুয়েলায় ফেরত পাঠানোর জন্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
সূত্র: রয়টার্স, সিএনএন, এবিসি নিউজ, সিবিএস নিউজ

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত ৫২

আপডেট সময় ০৫:৩০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩