ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর গাড়িতে হামলা (ভিডিও)

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির পালিত সন্ত্রাসী বাহিনীর লোকজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ আবু কায়েস সিকদার এর ফুটবল মার্কার নির্বাচনের পোলিং এজেন্টদের প্রাণনাশসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নির্বাচন কেন্দ্রে না যেতে হুমকি প্রদর্শন করে।

কিন্তু গতকাল বুধবার রাত প্রায় ১১ টার সময় স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু কায়েস সিকদার সাংবাদিকদের জানান তার বোন এবং বাচ্চাদের উপর দুটি চলন্ত গাড়ি থামিয়ে বাগেরহাট ছবুরকান্দির কাছাকাছি নামক স্থানে হামলা করে ।

কারা হামলা করতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন যেহেতু তারা বিএনপির লোক এবং সাকি ভাইকে সমর্থন করছে এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাকি ভাই ধানের শীষ নিয়ে নির্বাচন করছে উনারাও হতে পারে। আমি সাকি ভাইয়ের যিনি এজেন্ট তাকে চারবার ফোন দিয়েছি দু’বার রেগুলার এবং দু’বার উনার হোয়াটঅ্যাপেও ফোন দিয়েছি কিন্তু উনি আমার ফোন রিসিভ করেনি।

আমি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ফোন করেছি তখন পুলিশের একজন কর্মকর্তা ফারুক সাহেব আমার বোনদের আগে গাড়িতে উঠিয়ে বলছে আপনারা চলে যান নতুবা আপনাদের এরেস্ট করতে বাধ্য হব। এ ধরনের হুমকি দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। পরে আর্মি এসেছে। এমনি আমাদের বলে আপনার মোবাইল ফোনে রেকর্ড কেন করেননি।

এর আগেও আবু কায়েসের ভাইকে লাঞ্ছনা করেছিল। তখন ডিসি এসপিকে জানালে তারা কোন পদক্ষেপ নেয়নি বলে জানান স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু কায়েস সিকদার ।

এমতাবস্থায় পোলিং এজেন্টেসহ সবাই আতংকগ্রস্থ হয়ে আছে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু কায়েস সিকদার এবং উনার সমর্থকরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর গাড়িতে হামলা (ভিডিও)

আপডেট সময় ০৯:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬