ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সরকার এক সপ্তাহেই ৬৫ হাজার কোটি রুপি ব্যাংক ঋণ নিল

আন্তর্জাতিক ডেস্ক: শোচনীয় অবস্থা পাকিস্তানে অর্থনীতির । গত দুই বছরে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ করতে পাকিস্তান এমনিতেই অনেক বাধার সম্মুখীন হয়েছে।

এ অবস্থায় এক সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার ব্যাংক খাত থেকে ৬৫০ বিলিয়ন বা ৬৫ হাজার কোটি রুপি ঋণ করেছে।

বিশ্লেষকদের হিসাব অনুসারে, ২০২৪ সালের জুন মাসের মধ্যে পাকিস্তান সরকারের ব্যাংক ঋণ সাত লাখ কোটি রুপিতে উঠে যেতে পারে। খবরে বলা হয়েছে, সরকার জ্বালানির দাম বাড়িয়েছে; কিন্তু ব্যয় মেটানোর মতো যথেষ্ট রাজস্ব আয় করতে পারছে না।
২০২৩ অর্থবছরে পাকিস্তান সরকার ব্যাংক থেকে ৩ লাখ ৭০ হাজার কোটি রুপি ঋণ করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই সরকারের ঋণ আগের অর্থবছরের চেয়ে ১ লাখ ৭৮ হাজার কোটি রুপি বেশি।

অর্থবছরের শেষ প্রান্তিকে সরকার সাধারণত বেশি বেশি ঋণ নিয়ে অর্থনীতির চেহারা ভালো দেখাতে চায়।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সরকার রেকর্ড পরিমাণ ঋণ করেছে। এই সময়ে তারা ৫ লাখ ৫০ হাজার কোটি রুপি ঋণ করেছে। আগের বছরের একই সময়ে পাকিস্তান সরকার ঋণ করেছিল ২৯৫ কোটি রুপি।

এভাবে বিপুল হারে ঋণ করার কারণে বিপাকে পড়েছে দেশটির সরকার। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে সরকারের পক্ষে অন্যান্য ব্যয় করা কঠিন হয়ে উঠেছে। দ্য ডনের খবরে বলা হয়েছে, বাজেটের অর্ধেকের বেশি পরিমাণে অর্থ সরকারকে সুদ পরিশোধে ব্যয় করতে হবে।
সূত্র : দ্য ডন, টাইমস অব ইন্ডিয়া

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

পাকিস্তান সরকার এক সপ্তাহেই ৬৫ হাজার কোটি রুপি ব্যাংক ঋণ নিল

আপডেট সময় ০১:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪