ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ২০০ বেশি স্থানে ইসরায়েলের বোমাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার ২০০ টিরও বেশি স্থানে রাতভর হামলা চালিয়েছে । যার মধ্যে গাজা শহরের রিমাল পাড়া এবং খান ইউনিস শহরও রয়েছে।

ইসরায়েলের সমারিক বাহিনী বলেছে, যেসব জায়গায় হামলা করা হয়েছে তার মধ্যে একটি মসজিদ ও অ্যাপার্টমেন্ট রয়েছে। মসজিদের ভেতরে অস্ত্র রাখার জায়গা ছিল এবং কথিত এক হামাস কমান্ডারের বাড়িতেও হামলা চালায় তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএএফ বলেছে, বেশ কয়েকটি যুদ্ধবিমান রিমাল এবং খান ইউনিস এলাকায় এ হামলা চালায়।
হামাসের হামলার জবাবে ইসরায়েলের সেনাবাহিনীর আক্রমণ ‘কেবল শুরু হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে হামাস হুমকি দিয়েছে যে বেসামরিক নাগরিকদের সতর্ক না করে যতবার বিমান হামলা চালানো হবে, ততবার একজন করে জিম্মি হত্যা করবে তারা।

ফিলিস্তিনে স্থানীয় সময় শনিবার ভোরে শুরু হওয়া এই হামলার জের ধরে এখন পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনে দুই পক্ষ মিলিয়ে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছে।

ইসরায়েলে নিহতের সংখ্যা এখন পর্যন্ত অন্তত ৯০০ জন। আর ফিলিস্তিনে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৭০০ মানুষ।
এদিকে ইসরায়েলের কর্তৃপক্ষ গাজায় বিদ্যুৎ, জ্বালানি, খাবার, পানি সহ সব ধরণের সেবা বন্ধে ‘সম্পূর্ণ অবরোধ’ দেয়ার পর বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়েছে গাজায় বসবাসরত সাধারণ মানুষ।

সূত্র: বিবিসি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজায় ২০০ বেশি স্থানে ইসরায়েলের বোমাবর্ষণ

আপডেট সময় ০৬:৩৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩