ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে মাইন বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: কাশ্মীরে শনিবার নওশেরা-সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখায় সেনা টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হয়ে একজন সেনা কর্মকর্তা ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন। আহতদের সেনাবাহিনীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর এনডিটিভির।

নওশেরা সেক্টর রাজৌরি জেলার অধীনে যা জম্মুর পিরপাঞ্জাল অঞ্চলের অংশ। এখানে গত তিন সপ্তাহ ধরে সেনা অভিযান চলছে। চলমান অভিযানে এরই মধ্যে কাশ্মীরে পুঞ্চের জঙ্গলে লুকিয়ে থাকা ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে কোনো সাফল্য ছাড়াই দুই অফিসারসহ ৯ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কাশ্মীরে মাইন বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত

আপডেট সময় ০৭:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১