/* */
Dhaka , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

আইএনবি ডেস্ক: কাতারে গত রবিবার রাতে দেশটির রাজধানী দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুজনের বাড়ি ফেনী জেলায় এবং বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত আরও দুজন পাকিস্তানের নাগরিক।

ফেনীর নিহত ব্যক্তিরা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দীন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান এবং দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

জয়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন মীর হোসেন ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সূত্র : ইউএনবি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

আপডেটের সময় : ০৬:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩