ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনীর দাবি, ইসরায়েলে আগুনের বেলুন হামলা চালিয়েছে হামাসের সদস্যরা। জবাবে বিমান হামলা চালানো হয়েছে।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজায় বিমান হামলা চালাল ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের অস্ত্র উৎপাদন কারখানায় হামলা চালানো হয়েছে। যদিও হামাস এখন পর্যন্ত এ ব্যাপারে প্রতিক্রিয়া জানায়নি।

তবে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, গাজায় বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলের বদর এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: মর্নিং স্টার

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা

আপডেট সময় ০৬:৫৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১