ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার সেই রিকশাচালকের জামিন

আইএনবি ডেস্ক: ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্টে ফুল হাতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়ার পর অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সেই রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদন করেন। পরে আদালত এক হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। তাকে সেখান থেকে আটক করে পুলিশ।

এক বছর আগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আজিজুরকে আদালতে তোলে। ওই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান। পরে আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার ওই মামলাটি করেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। ভুক্তভোগী পিঠে গুলিবিদ্ধ হলে পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই মাস চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।

১৫ আগস্ট ৩২ নম্বরে হয়রানির শিকার হওয়ার পর রিকশাচালক আজিজুর বলেন, ‘আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার সেই রিকশাচালকের জামিন

আপডেট সময় ১২:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫