ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

সমাবেশ ও কর্মব্যস্ত দিনে রাজধানীজুড়ে তীব্র যানজট

আইএনবি ডেস্ক:সপ্তাহের প্রথম কর্মদিবস ও একাধিক রাজনৈতিক কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।

বিশেষ করে রোববার (৩ আগস্ট) সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি, ধীরগতির যান চলাচল এবং বাসস্টপগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়।

ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ (শাহবাগ) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আয়োজিত জনসমাবেশ (শহীদ মিনার)– এই দুটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে ডাইভারশন চালু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজিত ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানও সড়কে চাপ বৃদ্ধিতে ভূমিকা রাখে।

সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ ও আজিমপুরসহ একাধিক এলাকায় যানজট ও ধীরগতির যান চলাচলের দৃশ্য চোখে পড়ে। যাত্রীদের অনেকে বাসে ওঠার জন্য ঠেলাঠেলি করতে দেখা যায়।

একজন যাত্রি বলেন, “বাসে জায়গা নেই, উঠলেও কবে গন্তব্যে পৌঁছাব—তার কোনো নিশ্চয়তা নেই।”

একই অভিজ্ঞতা জানালেন সিএনজিচালক আলমগীর। তার ভাষায়, “টেকনিক্যাল থেকে শ্যামলী আসতেই ৩৫ মিনিট লেগেছে, যেখানে সাধারণত ১০ মিনিটই যথেষ্ট।”

শনিবার (২ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ৩ আগস্ট সকাল থেকে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানমুখী সড়কগুলোতে যানচলাচল সীমিত থাকবে। এসব এলাকার পরিবর্তে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

একযোগে রাজনৈতিক কর্মসূচি, চাকরিজীবীদের ব্যস্ততা ও চলমান এইচএসসি ও বিসিএস পরীক্ষার চাপ মিলিয়ে ঢাকার সড়ক ব্যবস্থায় কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

সমাবেশ ও কর্মব্যস্ত দিনে রাজধানীজুড়ে তীব্র যানজট

আপডেট সময় ০৬:৫৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫