ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো

আইএনবি ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেছেন, সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো। এই বাংলাদেশে ৩১ দফা সংস্কার আমরা বাস্তবায়ন করবো। নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিক্তিতে নির্বাচনী সংস্কারসহ যে কয়টি সংস্কার দরকার সেটা করতে সময় লাগবে না।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, আজকের এই প্রেক্ষাপটে যেখানে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আবারও ঐক্যবদ্ধ জনতা, ঐক্যবদ্ধ জাতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটাই চিন্তা, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম বিভিন্ন ভাবে শুরু করেছে। কখনও আনসারের বিদ্রোহ, কখনও সংখ্যালঘু, কখনও অটোরিকশার মাধ্যমে, প্রতিনিয়ত বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। স্বৈরাচারকে সরিয়েছি আজ কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা সেটা করতে চাই এই কারণে, এই অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নেই। এজন্য আমাদের এই প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আজ যে ঘটনাগুলো ঘটছে তা জাতির জন্য সুখবর নয়।

তিনি আরও বলেন, বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা নামছে, একটা অন্তর্বর্তী সরকারের সময়ে, এসব দাবি দাওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে, কারা, এটা আমাদের বুঝতে হবে। এই শক্তির উৎস কোথায় তা জানতে হবে।

আমীর খসরু বলেন, আগামী দিনে যেন একটা নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি। এটা আমাদের লক্ষ্য। সংস্কারের কথা যারা বলে, বহু আগে ৩১ দফা সংস্কারের কথা তুলে ধরেছি। সেই ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সবকিছু আছে। সেটা আমরা করবো। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সিপিবির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী গণতন্ত্রী পার্টির সভাপতি সাইফুল হক, গণফোরাম নেতা মোস্তফা হোসেন মন্টু বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন শহিদুল ইসলাম ভূইয়া।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করবো

আপডেট সময় ১০:০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪