ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

রোজার শুরুতেই গাজায় সকল ত্রাণ সহায়তার প্রবেশ বন্ধ করে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় রোজার শুরুতেই যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর উপত্যকাটিতে সকল মানবিক সহায়তার (ত্রাণ) প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনে যখন আজ পবিত্র রমজানের দ্বিতীয় দিন- তখনই এমন সিদ্ধান্ত চাপিয়ে দিলো ইহুদিবাদী কর্তৃপক্ষ।

রবিবার ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর আলোচনা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত উইটকফ একটি প্রস্তাব দিয়েছেন। ইসরায়েল ওই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে হামাস এই প্রস্তাব মানতে রাজি হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, এই অবস্থায় আজ (২ মার্চ) সকাল থেকে গাজা উপত্যকায় সকব ধরনের ত্রাণের প্রবেশ বন্ধ হয়ে যাবে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েল যুদ্ধবিরতি অনুমোদন করবে না। হামাস যদি তাদের সিদ্ধান্ত অটল থাকে পরিণতি আরও ভয়াবহ হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

রোজার শুরুতেই গাজায় সকল ত্রাণ সহায়তার প্রবেশ বন্ধ করে দিল ইসরায়েল

আপডেট সময় ০৯:০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫