ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর তানোরে বাস শ্রমিকদের উপর হামলাকারী সিএনজি শ্রমিকদের গ্রেফতার, শাস্তি ও সিএনজি চালানোর নীতিমালা প্রনয়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ আছে। বাস শ্রমিক ইউনিয়নের দাবি মানা না পর্যন্ত অনিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।

রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, রাজশাহী-তানোর রুটে সিএনজি চালানো নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় সোমবার তানোরে সিএনজি শ্রমিকদের হামলা ও মারধরে ৬ জন বাস শ্রমিক আহত হয়। এর জের ধরে দুপুরের পর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা।

বাস মালিক ও শ্রমিকরা জানান, রাজশাহীতে বিআরটিএর অনুমোদন ছাড়াই অবৈধভাবে শতাধিক সিএনজি চলাচল করছে। এবিষয়ে বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে একাধিক বার অভিযোগ করা হয়। তবে পুলিশ এনিয়ে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ বাস যাত্রীরা। যাত্রীরা বাস টার্মিনালে এসে বিপাকে পড়ছেন। অনেকেই বিকল্প যানবাহনে তাদের গন্তব্যে যাচ্ছেন।

রাজশাহী পরিবহন মালিক ও শ্রমিকরা জানায়, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্তির প্রক্রিয়া শুরু না হলে তারা বাস চালাবে না। একই সাথে তানোরসহ সব রুটে সিএনজি চলাচলের সুনিদিষ্ট নীতিমালা চান বাস মালিক ও শ্রমিকরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

আপডেট সময় ০৬:০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪