ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

মুন্সীগঞ্জে সেনা অভিযানে অস্ত্র তৈরির কারখানা উন্মোচন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানা উন্মোচিত হয়েছে। অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দল স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, পূর্ব শীলমন্দি এলাকার সুমন লালের গোডাউনঘরে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচলের খবর পেয়ে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

অভিযানের সময় গোডাউন থেকে ৩টি সীসা কার্তুজ, ৫টি লোহার বাট, ৭টি লোহার ব্যারেল, ৭টি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ৬টি লোহার বোল্ট এবং একটি লেদ মেশিনসহ বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, আসন্ন নির্বাচন ও ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি হিসেবে ওই স্থানে অস্ত্র তৈরির কাজ চলছিল। সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত অস্ত্রের সরবরাহও ওই স্থান থেকেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত সরঞ্জামসমূহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা তৎপর রয়েছে। চলমান পরিস্থিতিতে সন্ত্রাস, নাশকতা ও অবৈধ অস্ত্র কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল বিশেষ করে চর ডুমুরিয়া, চুর সোলার চর ও নয়াকান্দি এলাকায় স্থানীয় আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় সেনা অভিযানে অস্ত্র তৈরির কারখানা উন্মোচিত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

মুন্সীগঞ্জে সেনা অভিযানে অস্ত্র তৈরির কারখানা উন্মোচন

আপডেট সময় ০৮:৫২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫