ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ভারতে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে শনিবার (৩১ আগস্ট) বিকালে ভারতে পাচারকালে ৪৬ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।

উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেন। এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যান।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি ককশিটভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যান।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভারতে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ জব্দ

আপডেট সময় ০৪:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪