ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে কি না, স্পষ্ট করল ভারত

আইএনবি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না। নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে ভারত। সেখানে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়নি।

আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

ওই বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে। এতে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানানো হয়েছে। তবে সূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে কিছু জানা যায়নি।
সূচিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি তার থাইল্যান্ডের প্রতিপক্ষ পায়োংটার্ন সিনাওয়াত্রার আমন্ত্রণে ৩-৪ এপ্রিল ব্যাংকক সফর করবেন।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

থাইল্যান্ড সফর শেষ করার পর মোদি শ্রীলঙ্কাও যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

হিন্দুস্তান টাইম জানিয়েছে, বিবৃতিতে আগামী সপ্তাহে ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের কথা উল্লেখ করা হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে শাসনব্যবস্থা পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েনের মধ্যে ঢাকা একটি বৈঠকের অনুরোধ করেছিল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে কি না, স্পষ্ট করল ভারত

আপডেট সময় ০৯:০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫