ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

বিয়ের অনুষ্ঠানে শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মঙ্গলবার সকালে অভিযুক্তকে টাঙ্গাইল শহর থেকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। আটককৃত কিশোর (১৩) টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আমান উল্লাহ।

পুলিশ জানায়, শুক্রবার মানিকগঞ্জের আটিগ্রামে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তারা। এ সময় ৩ বছরের ওই শিশুকে স্কুলছাত্র যৌন নিপীড়ন করে। পরে বিষয়টি ওই শিশুর মা টের পেয়ে টাঙ্গাইল চলে আসেন।

রোববার শিশুটিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুকে চিকিৎসক দেখার পর সোমবার উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুল রহমান বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে সখীপুর হাসপাতাল থেকে টাঙ্গাইলে সদর হাসপাতালে ভর্তি হয় শিশুটি৷ শিশুটির সোয়াপ সংগ্রহ করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।

শিশুটির মা বলেন, বিয়ের অনুষ্ঠানের রাতে আমার মেয়ের সঙ্গে অন্যায় কাজ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানুল্লাহ বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আমরা তদন্ত করছি। এ ঘটনায় মঙ্গলবার আমাদের একটি টিম টাঙ্গাইল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন।

জানা যায়, তাদের বাড়ি মানিকগঞ্জে হলেও শিশুটির পিতা টাঙ্গাইলের সখীপুরে চাকরি করেন। সেই সুবাদে ঘটনার পর তারা টাঙ্গাইলের সখীপুরে চলে যান।

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

বিয়ের অনুষ্ঠানে শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর

আপডেট সময় ০৮:৩২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫