ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

ফিফা সভাপতিকে ফোন দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ট্রাম্প ফিফাকে অনুরোধ করেছিলেন। তবে তিনি দাবি করেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কোনও চাপ দেননি; কেবল ঘটনাটি আবার পর্যালোচনা করার আহ্বান জানিয়েছিলেন।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বালোগুনের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তটি তার কাছে সঠিক মনে হয়নি। তাই তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেন।

ট্রাম্প বলেন, “আমি মনে করি না এটি কোনও ফাউল ছিল। আমার কাছে মনে হয়েছে, দু’জন অসাধারণ ফুটবলার একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জড়িয়ে পড়েছিলেন।”

বিশ্বকাপে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা বালোগুন বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারতেন না।

তবে সোমবার রাতে ফিফা শৃঙ্খলা বিধির একটি ধারা প্রয়োগ করে তার স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করে। ফলে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার পথ খুলে যায়।

এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, “ফিফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর থাকলে বিশ্বকাপের গায়ে বড় একটি কলঙ্ক লেগে যেত।”

তিনি আরও বলেন, “আমি ফিফাকে কী করতে হবে, তা বলতে পারি না। আমি বিশ্বাস করি না যে, সিদ্ধান্তটি ফিফা সভাপতি একাই নিয়েছেন। আমার ধারণা, সংশ্লিষ্ট কমিশনই সিদ্ধান্ত নিয়েছে। আর সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত।”

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তিনি ইনফান্তিনোকে কখনওই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার নির্দেশ দেননি।

তিনি বলেন, “আমি শুধু বিষয়টি আবার পর্যালোচনা করার অনুরোধ করেছি। এর বেশি কিছু নয়।”

ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো যে, বালোগুনের নিষেধাজ্ঞা নিয়ে তিনি সরাসরি ফিফা সভাপতির সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর আগে এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে, ফিফার এই সিদ্ধান্ত ঘিরে বিশ্ব ফুটবলে তীব্র বিতর্ক চলছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা একে ‘অভূতপূর্ব, বোধগম্যহীন এবং অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে। বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনও বালোগুনের খেলার বৈধতা চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে। সমালোচকদের অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ফুটবলের ন্যায্যতা ও প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে।
সূত্র: বিবিসি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

ফিফা সভাপতিকে ফোন দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

আপডেট সময় ১০:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬