ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফতুল্লায় ঘরে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

সোমবার (১১ মে) সকালে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় সওকত হোসেন গাজীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন, আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মোহাম্মদ মেহেদী, সাকিব ও রাকিব।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।প্রতিবেশী মো. ফারুক জানান, ভোর ৬টার দিকে আমরা বিকট শব্দ শুনে দেখতে পাই দগ্ধ অবস্থায় আব্দুল কাদের ও তার ছেলেসহ পরিবারের চারজন আগুনে ঝলসে গেছেন।

আব্দুল কাদের পেশায় অটোরিকশাচালক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাদের ঘরের আসবাবপত্র ও ফ্রিজ অক্ষত রয়েছে।

তবে ঘরের দরজা-জানালা বিস্ফোরণে ছড়িয়ে-ছিটিয়ে গেছে। স্থানীয়দের ধারণা, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে দগ্ধ হয়ে চারজন এসেছেন। আব্দুল কাদেরের ৫৭ শতাংশ, তার তিন ছেলের মধ্যে মেহেদির ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ ও রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়েছে। 

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ফতুল্লায় ঘরে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

আপডেট সময় ০৯:১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬