ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

নিহত প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে উপজেলা প্রশাসন

ছবি: প্রতিনিধির পাঠানো

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে নিহত এক প্রতিবন্ধী যুবকের অসহায়
পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার
চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলও ঝাঁ গ্রামে গিয়ে নিহতের পরিবারের হাতে
আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা
তাসনিম।

জানা গেছে, ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম (২৮) গত ৬ জুলাই চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে নিহত হন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দূরবর্তী স্থান থেকে মরদেহ নিজ বাড়িতে নিয়ে
আসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মঙ্গলবার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং দাফন সম্পন্ন করা হয়।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ান মানবিক ইউএনও তানজিলা তাসনিম। তিনি নিহতের বাড়িতে গিয়ে তার মা ও ভাইয়ের হাতে ১০ হাজার টাকার আর্থিক অনুদান এবং খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “ নিহত আরিফুল ইসলামের পরিবারকে ১০হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায়- দুস্থ মানুষের পাশে উপজেলা প্রশাসন থাকবে।”

আইএনবি/ এম আ/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

নিহত প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৭:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬