ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ-টিয়ার শেল

আইএনবি ডেস্ক: রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।

শুক্রবার (০৭ মার্চ) দুপুরে জুমার নামাজের পর মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিলে অংশ নেন সংগঠনের সদস্যরা।

এক পর্যায়ে তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বায়তুল মোকাররম এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

হিযবুত তাহরীরের মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে এর আগে কড়া নিরাপত্তার মধ্যেও কিছুক্ষণ মিছিল করে ফেলে নিষিদ্ধ এই সংগঠন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হরে যান মিছিলে অংশ নেওয়া সংগঠনের সদস্যরা।

এরপর আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালান তারা। আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা বারবার মিছিলের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সংগঠনটির প্রায় ১০-১৫ জন সদস্যকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা খিলাফত প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করতে সক্রিয় হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ-টিয়ার শেল

আপডেট সময় ০৮:৪৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫