ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

নির্বাচন সামনে রেখে লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার এসপি

আইএনবি ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার।

সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এই লটারি অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নির্ধারণ করা হলো।

লটারির আগে কয়েক দফা যাচাই-বাছাই করা হয়। যারা অতীতে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচসহ উপযুক্ত কর্মকর্তাদের নিয়ে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেই তালিকা থেকেই লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে দায়িত্বে থাকা ৬৪ জেলার এসপির মধ্যে ১৫ জনকে সরিয়ে নতুন ১৫ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। বাকি ৪৯ জনকে বর্তমান জেলা থেকে অন্য জেলায় বদলি করা হবে। নতুন ও পুরোনো—এই ৬৪ জন কর্মকর্তাকে নিয়েই চূড়ান্ত লটারি সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে দু-এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন, লটারিতে নির্বাচিত এসপিদের দ্রুতই সংশ্লিষ্ট জেলায় পদায়ন করা হবে। এই কর্মকর্তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠস্তরের আইন-শৃঙ্খলা দায়িত্বে থাকবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

নির্বাচন সামনে রেখে লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার এসপি

আপডেট সময় ০৪:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫