ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার: বিপিসি

ফাইল ছবি

আইএনবি ডেস্ক: বার্ষিক সমাপনী মজুত গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের লক্ষ্যে বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো এবং প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব: ও বিপ:) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোসমূহে জ্বালানি তেলের বার্ষিক সমাপনী মজুত গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম বুধবার (১ জুলাই) পরিচালিত হবে। এ লক্ষ্যে ওই দিন চট্টগ্রামস্থ প্রধানস্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনার বিপণন কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

তবে এ সময়ে বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, দেশি ও বিদেশি এয়ারলাইন্সে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট ডিপোর জেটএ-১ মজুত ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম যথাসম্ভব দ্রুত সম্পন্ন করে সরবরাহ কার্যক্রম সচল রাখতে হবে।

এই বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ সব ডিপোর বিপণন কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বিপিসি। এই আদেশের অনুলিপি যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার: বিপিসি

আপডেট সময় ১২:১৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬