ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বুধবার (১ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেনটি মনতলা রেলস্টেশন অতিক্রম করার সময় হঠাৎ এর চারটি ওয়াগন (ট্যাংকি) ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। দুর্ঘটনার তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পাশের খাদ ও জমিতে ছিটকে পড়ে। এতে রেললাইনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেক যাত্রী মাঝপথে আটকা পড়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুত উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধারকাজ সম্পন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ০৬:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬