ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদা জিয়াসহ সবাইকে খালাস

আইএনবি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

এই মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আসামিপক্ষের করা পৃথক আপিলের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে চলতি বছরের ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনকে আপিল করার জন্য নিজ খরচে মামলার পেপারবুক প্রস্তুত করার অনুমতি দেন হাইকোর্ট।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের শুনানির জন্য বিচারের কার্যক্রম, জবানবন্দি, প্রমাণ, রায় এবং অন্যান্য নথি সহ মামলার সমস্ত বিবরণ সম্বলিত পেপার বুক প্রয়োজন হয়।

২০১৯ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের আরেকটি বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ও কারাদণ্ডকে চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আপিল গ্রহণ করে এবং এই মামলায় তাকে ১০ লাখ টাকা জরিমানা করা নিম্ন আদালতের রায়ের একটি অংশও স্থগিত করে।

ঢাকার একটি আদালত ২০১৮ সালের ২৯ অক্টোবর দুর্নীতি মামলায় খালেদাকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

দণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (বর্তমানে মৃত), হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়রের একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদা জিয়াসহ সবাইকে খালাস

আপডেট সময় ০৬:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪