ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করেছিলেন

আইএনবি ডেস্ক: চন্দ্রিমা উদ্যান থেকে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারে আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল, যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো।

তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে।

মানবজমিনের বরাতে জানা যায়, জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল।

কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষও করেন শেখ হাসিনাসহ দলের নেতারা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

জিয়ার মাজার সরানোর পরিকল্পনা শেখ হাসিনা চূড়ান্ত করেছিলেন

আপডেট সময় ০৬:২৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪