ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

চাকরি খুঁজতে আসা নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে চাকরির সন্ধানে থাকা এক তরুণীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে মামলার বাদী ২২ বছর বয়সী ভুক্তভোগী নারী বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে সোমবার (২ মার্চ) রাতে মদনপুর এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রহমত মিয়াকে (৩৪) আটক করে পুলিশে দেওয়া হয়।

গ্রেপ্তার রহমত মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলদারি এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সোনারগা থানার কুতুবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারী রাতে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত ভবনে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার সময় তিনি মদনপুর বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে অভিযুক্ত ব্যক্তি রিকশা থামিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন সকালে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার পর অভিযুক্ত বিভিন্ন নম্বর থেকে ফোন করে পুনরায় যোগাযোগের চেষ্টা করলে কৌশলে তাকে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ডেকে আনা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তর আশরাফ উদ্দিন বলেন, থানায় নারী শিশু নির্যাতনের মামলা নেয়া হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চাকরি খুঁজতে আসা নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬